শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর জেলা পুলিশের নবনির্মিত ‘সম্মেলন কক্ষ’ এর শুভ উদ্বোধন
শেরপুর জেলা পুলিশের নবনির্মিত ‘সম্মেলন কক্ষ’ এর শুভ উদ্বোধন

শেরপুর জেলা পুলিশের নবনির্মিত ‘সম্মেলন কক্ষ’ এর শুভ উদ্বোধন

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে নবনির্মিত ‘‘সম্মেলন কক্ষ’’ শুভ উদ্বোধন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে মূলভবনের তৃতীয়তলায় নবনির্মিত ওই ‘‘সম্মেলন কক্ষ’’ আনুষ্ঠানিকভাবে তিনি। নবনির্মিত ‘‘সম্মেলন কক্ষটি’’ পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের পরিকল্পনা ও সার্বিক দিকনির্দেশনায় বাস্তবায়ন করা হয়েছে।


উদ্বোধনকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরিফুর রহমান বিপিএমসহ রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার), রেঞ্জ অফিস ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরবর্তী উদ্বোধন উপলক্ষে নবনির্মিত ‘সম্মেলন কক্ষে’ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + 19 =