শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় নির্বাচন ব্যবস্থা সংস্কারে সবার মতামত চায় কমিশন
নির্বাচন ব্যবস্থা সংস্কারে সবার মতামত চায় কমিশন

নির্বাচন ব্যবস্থা সংস্কারে সবার মতামত চায় কমিশন

দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সবাইকে পরামর্শ, মতামত ও প্রস্তাব পাঠানোর অনুরোধ জানিয়েছে কমিশন। মঙ্গলবার (২২ অক্টোবর) সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।
এতে বলা হয়েছে, গত ৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ গঠিত হয়েছে। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাব জানতে আগ্রহী।
বিজ্ঞতিতে আরও বলা হয়, এ পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে আপনার, আপনাদের অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত ই-মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেসবুক পেজে ১৫ নভেম্বরের মধ্যে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে মতামত feedback@erc.ecs.gov.bd–এই ই-মেইল ঠিকানা, বা এই https://erc.ecs.gov.bd ওয়েবসাইট অথবা এই www.facebook.com/ercbd2024 ফেসবুক পেজে জানানোর আহ্বান করেছে কমিশন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 5 =