শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জাতীয় পার্টির মানববন্ধন অনুষ্ঠিত
শেরপুরে জাতীয় পার্টির মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুরে জাতীয় পার্টির মানববন্ধন অনুষ্ঠিত

মেহেদী হাসান শামীম : জাতীয় পার্টির সভাপতি গোলাম মোহাম্মদ কাদেরের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারের দাবিতে শেরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২১ অক্টোবর সোমবার দুপুরে জাতীয় পার্টি শেরপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি, জাতীয় পার্টি শেরপুর জেলা শাখার নেতা হারুন জিলানী সরকার, জেলা জাতীয় পার্টির নেতা এস এম আশরাফ আলী প্রমুখ।
মানববন্ধনে মাহমুদুল হক মনি বলেন, জাতীয় পার্টির সভাপতির বিরুদ্ধে পরিকল্পিতভাবে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্য ২টি হত্যা মামলা দায়ের করা হয়েছে যা উদ্দেশ্য প্রনোদিত। আমরা এ হয়রানিমুলক মিথ্যা মামলা প্রত্যাহার চাই।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।
জাতীয় পার্টি শেরপুর জেলা ও উপজেলা অন্যান্য নেতা-কর্মী সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − 4 =