শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা, ২৫ মিনি ড্রেজার মেশিন ধ্বংস
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা, ২৫ মিনি ড্রেজার মেশিন ধ্বংস

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা, ২৫ মিনি ড্রেজার মেশিন ধ্বংস

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ৩ জনকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা ও ২৫টি শ্যালো ইঞ্জিন চালিত মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
১৯ অক্টোবর শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে অর্থদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো: ওয়াহিদুল ইসলাম, মো: হারুন মিয়া ও মো: মনির হোসেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা ভোগাই নদীর হাতিপাগার, গুদারাঘাট ও কবরস্থান এলাকায় ইজারার শর্ত ভঙ্গ করে ও ইজারাবহির্ভূত স্থান থেকে নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগে শনিবার বিকেলে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে তিন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২৫ টি শ্যালু ইঞ্জিন চালিত মিনি ড্রেজার মেশিন ধ্বংস ও ১৪ টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।
নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 9 =