শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ছাত্র আন্দোলনে শহীদ সবুজ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ
শেরপুরে ছাত্র আন্দোলনে শহীদ সবুজ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

শেরপুরে ছাত্র আন্দোলনে শহীদ সবুজ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সবুজ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি শ্রীবরদী সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
শহীদ সবুজ গত ৪ আগস্ট শ্রীবরদী উপজেলার রুপার পাড়ার নিজ বাড়ি থেকে শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এসে ঘাতকের গুলিতে শহীদ হন। শহীদ সবুজ দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় ঢাকায় কাজ করা অবস্থায় জেএসসি ও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়। পরে লঙ্গরপাড়ায় একটি ওষুধের দোকানে কাজ করে সংসারের খরচ ও নিজের লেখা পড়া চালাতেন।
আন্দোলনে তার মৃত্যুর পর পরিবারটি অসহায় হয়ে পড়েছে। এইচএসসি রেজাল্ট শুনে তার পরিবার, স্বজনদের শোকের ছায়া নেমে এসেছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 1 =