শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির (অক্টোবর ২০২৪ খ্রিঃ) মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
ওইসময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলীসহ অন্যান্যরা।
ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ‍ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসানসহ অনেকে।
এছাড়াও সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কমিটির অন্যান্য সদস্যগণ বিস্তর আলোচনা করেন ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 6 =