শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে বন্যার্তদের পাশে ৩০তম বিসিএস প্রশাসন ক্যাডার সদস্যরা
শেরপুরে বন্যার্তদের পাশে ৩০তম বিসিএস প্রশাসন ক্যাডার সদস্যরা

শেরপুরে বন্যার্তদের পাশে ৩০তম বিসিএস প্রশাসন ক্যাডার সদস্যরা

শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর বন্যার্তের পাশে গিয়ে দাড়িয়েছে ৩০তম বিসিএস প্রশাসন ক্যাডাররা। ১১ অক্টোবর শুক্রবার সকালে ৫ শতাধিক পরিবারের কাছে ত্রাণ সামগ্রীর প্যাকেট পৌছে দেন তারা।
বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল ৩ কেজি, ডাল ৫০০ গ্রাম, তেল ৫০০ মিলি, লবণ ৫০০ গ্রাম, মরিচের প্যাক, ৫০ গ্রাম, হলুদের প্যাক ৫০ গ্রাম, ওরস্যালাইন ৫ প্যাক, ১ কেজি আলু, দুইটা মোম্বাতি, একটা দেয়াশলাই, এক কেজি মুড়ি, এক কেজি চিঁড়া, হাফ কেজি চিনি, এক লিটার পানি, এক পাতা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
৩০তম বিসিএস প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় এসব ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহমুদ উল্লাহ মারুফ, সিনিয়র সহকারী সচিব মেহেদী হাসান, এটুআই প্রকল্পের সিনিয়র সহকারী সচিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজীব-উল-আহসান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল প্রমুখ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =