শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা বিএনপি আগেও সনাতন ধর্মালম্বীদের পাশে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে: বিএনপি নেতা রুবেল
বিএনপি আগেও সনাতন ধর্মালম্বীদের পাশে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে: বিএনপি নেতা রুবেল

বিএনপি আগেও সনাতন ধর্মালম্বীদের পাশে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে: বিএনপি নেতা রুবেল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা সভাপতি ও সাবেক সংসদ মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতা-কর্মীরা হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর পাহারা দিয়েছে। ফলে স্বৈরাচার সরকারের নেতা-কর্মীরা কেউ সুযোগ নিতে পারেনি। তিনি ১১ অক্টোবর শুক্রবার রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদরে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা আশ্রমের দুর্গাপূজার মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ওইসব কথা বলেন।


তিনি আরও বলেন, এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনাদের (সনাতন) ধর্মাবলম্বীদের সর্ববৃৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখরভাবে উদযাপন নিশ্চিত করতে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতাকর্মীরা পাহাড়া দিচ্ছেন এবং সার্বক্ষনিক খোঁজ-খবর নিচ্ছেন। বিএনপি আগেও সনাতন ধর্মালম্বীদের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা নির্ভয়ে জাঁকজমকভাবে দুর্গাপূজা উদযাপন করেন।
পরে তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের লোকজনের খোঁজ-খবর নেন এবং শুভেচ্ছা বিনিময় শেষে মন্দিরের উন্নয়ন কাজের জন্য ব্যক্তিভাবে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া ঝিনাইগাতী উপজেলায় অনুষ্ঠিত ১৪টি শারদীয় দুর্গাপূজার মন্দিরে মন্দিরে গিয়ে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রত্যেকটিতে ৭ হাজার টাকা করে ব্যক্তিগত অনুদান প্রদান করেন।
ওইসময় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান, যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + fourteen =