শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত
শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে শেরপুরে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বুধবার দুপুর ১টায় জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে জেলা শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী। এসময় তিনি শেরপুর জেলাবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে আছে, সবসময় থাকবো। আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই।
এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান রুপন, শেরপুর পৌরসভার কাউন্সিলর মো. হাবিবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দে, জেলা বিএনপি নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি, মন্দির ও ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার জানান, এবার জেলায় ১৬১টি পূজা মন্ডপে পূজা শুরু হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৭৯টি। শোভাযাত্রা শেষে দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সন্ধ্যায় ষষ্ঠী পূজা ও আগামীকাল সপ্তমি পূজা। আগামীকাল সন্ধ্যায় পূজা উদযাপন পরিষদ কার্যালয়ে শহরের বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। আগামী রোববার বিকেলে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 1 =