শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় জেনারেল আজিজের ২ ভাইয়ের জাতীয় পরিচয়পত্র বাতিল
জেনারেল আজিজের ২ ভাইয়ের জাতীয় পরিচয়পত্র বাতিল

জেনারেল আজিজের ২ ভাইয়ের জাতীয় পরিচয়পত্র বাতিল

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের প্রভাব খাঁটিয়ে দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন। দেশে মিলবে না এনআইডির কোনো সুবিধা। নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাসচিব মো. মাহবুব আলম তালুকদার ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
মো. মাহবুব আলম তালুকদার জানান, ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। নিজেদের নামের পাশাপাশি মা-বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিছ ও জোসেফ। হারিছ আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজীল। এ ছাড়া তাঁরা ঠিকানাও পরিবর্তন করেছেন।
হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ কীভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড পেলেন, তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠনের করেছিল কমিশনের এনআইডি শাখা।
২০১৯ সালে হারিছ আহমেদ এনআইডি কার্ডে তাঁর ছবিও পরিবর্তন করেছিলেন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এই ছবি পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 10 =