শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ঢাবির হলে গণপিটুনিতে হত্যা, ৩ শিক্ষার্থী আটক
ঢাবির হলে গণপিটুনিতে হত্যা, ৩ শিক্ষার্থী আটক

ঢাবির হলে গণপিটুনিতে হত্যা, ৩ শিক্ষার্থী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গণপিটুনিতে নিহতের ঘটনায় করা মামলায় ৩ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এই তিন শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
আটক তিনজন হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইন্সটিটিউটের শিক্ষার্থী মুত্তাকীন সাকিন।
এর আগে, বৃহস্পতিবার এ ঘটনায় বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারপভাইজার মোহাম্মদ আমানউল্লাহ। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়। একই সাথে ৭ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে আটক করে শিক্ষার্থীরা। পরে রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা তাকে মারধর করা হয়। একপর্যায়ে ক্যান্টিনে বসিয়ে তাকে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা। এরপর আবারও তাকে মারধর করা হয়। এ সময় মারধরে অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তোফাজ্জলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + two =