শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষতি
বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষতি

বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষতি

সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকা সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর বিক্রম। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ক্ষয়ক্ষতির নিরূপণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ফারুক-ই-আজম বলেন, সাম্প্রতিক বন্যায় মোট ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে পুনর্বাসন কর্মসূচিও শুরু হয়েছে।
উপদেষ্টা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৯ লাখ ৪২ হাজার ৮১১ জন। মৃত্যের সংখ্যা ৭৪ জন। আহত হয়েছেন ৬৮ জন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =