শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত ২
শেরপুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত ২

শেরপুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত ২

শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের নেতাসহ ২ জন নিহত। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। ওইসময় কমপক্ষে ৫টি দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলো- শহরের গৌরীপুর মহল্লার মৃত মৌলভী আজাহার আলীর ছেলে ট্রলিচালক মিজানুর রহমান মিজান (৩৫) ও একই মহল্লার ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক দোলোয়র হোসেন মিন্টুর ছেলে শ্রাবণ (২২)। শ্রাবণ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শ্রাবণ শেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার গৌরীপুর ও খোয়ারপাড় মহল্লার দুই দল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে শাপলা চত্বরে কথা কাটাকাটি হয়। একে কেন্দ্র করে রাতে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে দুই মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসময় গৌরীপুর মহল্লার ট্রলিচালক মিজান গুুরুতর আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের দুটি দল তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে গুরুতর আহত শ্রাবণকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে মঙ্গলবার ভোরে তিনিও মারা যান। শ্রাবণ বর্তমানে নৌহাটা মহল্লায় বসবাস করতেন।
এদিকে সেনাবাহিনী এবং পুলিশ সংঘর্ষের এলাকায় টহল দেওয়ায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও দু’জন নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, পরিস্থিতি শান্ত করার জন্য আমাদের ফোর্স কাজ করছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + sixteen =