শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত
খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

খুলনা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন কর ভবনের পাঁচতলা থেকে পড়ে তিন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- খুলনা মহানগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা এলাকার শেখ বাবর আলীর ছেলে মো. আশরাফুল (২৫), পঞ্চগড়ের দেবিগঞ্জের ফুলবাড়ি এালাকার ফজলু হকের ছেলে মো. রাব্বি (২০) ও একই জেলার বোদা থানা এলাকার মৃত. হায়দার আলীর ছেলে মো. মামুন (২০)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা মহিলা কলেজের সামনে কর ভবনের ১০ তলার চলমান কাজ করার সময় মাচা ভেঙে তিনজন নিচে পড়ে যান। পরে অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সকাল সোয়া ৯টার দিকে চিকিৎসক তাদের (ব্রড ডেড) মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। নির্মাণাধীন ভবনে কোনো সেফটি গার্ডের ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে পুলিশ।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, শুনেছি বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনের নির্মাণ কাজ করছিল রড মিস্ত্রিরা। সেখানে অসাবধানতাবশত পাঁচতলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 6 =