শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় কৃষি মেলা উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
নকলায় কৃষি মেলা উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

নকলায় কৃষি মেলা উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

শেরপুরের নকলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে মেলা উপলক্ষে পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা প্রমুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়া মোরসালীন মেহেদী। এর পরে কোর্ট বিল্ডিং চত্বরে কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 4 =