শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে চাঞ্চল্যকর সাজ্জাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার
শেরপুরে চাঞ্চল্যকর সাজ্জাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

শেরপুরে চাঞ্চল্যকর সাজ্জাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

মেহেদী হাসান শামীম : শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের নামাপাড়া গ্রামের চাঞ্চল্যকর সাজ্জাদ হোসেন হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। ৩১ আগস্ট শনিবার দুপুরে শেরপুর জেলা সদর উপজেলার চরখারচর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- শেরপুর সদর উপজেলার মধ্যবয়ড়া নামাপাড়া আ. সালামের ছেলে মো. রায়হান (৩০), ও আ. সালাম (৫০) একই গ্রামের সোহরাব আলীর ছেলে। আসামিরা সম্পর্কে বাবা ও ছেলে।
র‍্যাব সুত্রে জানা যায়, গত ২১ আগস্ট শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের নামাপাড়া গ্রামের জনৈক আবু রায়হানের কন্যা নিখোঁজের দুইদিন পর ঢাকা থেকে বাড়ি নিয়ে আসে পরিবার। এ ঘটনায় প্রতিবেশী দুই সন্তানের জনক সাজ্জাদ হোসেনকে দায়ি করে তারা। পরে ২১ আগস্ট রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবু রায়হান ও তার লোকজন সাজ্জাদের বাড়িতে হামলা করে কুপিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় বাধা দিতে গেলে সাজ্জাদকে কুপিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে খুন করে। ওই ঘটনায় তার মামা মুক্তার আলীসহ তিনজন আহত হয়। আহতদের ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিহত সাজ্জাদের স্ত্রী মোছা. নাছিমা আক্তার বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর থেকেই আসামিরা পলাতক ছিল।
হত্যাকাণ্ডের ৯ দিনের মধ্যে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে।
র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 11 =