শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় চাকরি জাতীয়করণের দাবিতে নকলনবীশের কর্মবিরতি
নকলায় চাকরি জাতীয়করণের দাবিতে নকলনবীশের কর্মবিরতি

নকলায় চাকরি জাতীয়করণের দাবিতে নকলনবীশের কর্মবিরতি

সাব-রেজিস্ট্রি (এসআর) অফিসের বৈষম্যের স্বীকার নকল নবীশদের চাকরি জাতীয়করণের ১ দফা দাবিতে শেরপুরের নকলায় কর্ম বিরতি পালন করছেন নকল নবিশ এসোসিয়েশন। মঙ্গলবার (২৭ আগষ্ট) সকাল থেকে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা।
নকলনবিশরা বলেন, একটি সরকারি অফিস মাত্র কয়েকজন কর্মচারী নিয়ে চলতে পারেনা। আমরা ২০ থেকে ৩০ জন নকলনবিশ নিয়মিত কাজ করে যাচ্ছি। কিন্ত আমরা কোন সরকারি বেতন ভাতা পাই না। মাত্র ৩৬টাকা পৃষ্ঠা মূল্যে আমরা দলিলের নকল লিখি। আমরা মাসে মাত্র কয়েক হাজার হাজার টাকা দলিল লিখে পাই। কিন্ত আমরাই এই অফিসের মূল চালিকাশক্তি।
তারা আরো বলেন, বৃট্রিশ আমল থেকে নকলনবিশরা একই ভাবে চলে আসছে। তাই অবিলম্বে আমাদের নকলনবিশদের চাকুরী জাতীয়করণ করার দাবী জানাই। আমাদের দাবী আদায় না হলে লাগাতার কর্মবিরোধী পালন করা হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × five =