শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীতে ট্রাকচাপায় নিহত ১, আহত ২
নালিতাবাড়ীতে ট্রাকচাপায় নিহত ১, আহত ২

নালিতাবাড়ীতে ট্রাকচাপায় নিহত ১, আহত ২

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেলচালক। আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। ১৭ আগস্ট শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের নয়ানিকান্দা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী হলেন শেরপুর সদর উপজেলার চর জঙ্গলদী গ্রামের ছামাতুল্লার ছেলে মোয়াজ্জেম (১৮)। আহতরা হলেন একই এলাকার বাসিন্দা মোটরসাইকেল আরোহী শামীম (১৮) ও জাহিদ (১৯)।
দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া। তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক আটক করা সম্ভব হয়নি। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শেরপুরের চর জঙ্গলদী এলাকার তিন বন্ধু মোয়াজ্জেম, শামীম ও জাহিদ মোটরসাইকেলে করে গতকাল সন্ধ্যার দিকে নালিতাবাড়ী আসছিলেন। নালিতাবাড়ী পৌর শহরের নয়ানিকান্দা বাইপাস এলাকায় এলে বিপরীতমুখী একটি ট্রাক আরেকটি ট্রাককে অতিক্রম করার সময় মোটরসাইকেলের সামনে চলে আসে। এ সময় সামনে থাকা একটি হাঁস বাঁচাতে মোটরসাইকেল থেমে গেলে বিপরীতমুখী একটি ট্রাক তাঁদের চাপা দেয়।
ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক মোয়াজ্জেম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন শামীম ও জাহিদ। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল এবং নিহত ব্যক্তিকে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে যান।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + thirteen =