শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
Oplus_0

শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শেরপুরে জেলা বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী।
বক্তারা বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আমাদের দলীয় কোন মিছিল-মিটিংসহ কোন কার্যক্রম করতে দেয়নি। হাসিনা সরকার সারাদেশে এমন নির্যাতন চালিয়েছে যে তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে হলো। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যে দুঃশাসন চালিয়ে ঘুম, খুন, নির্যাতন করেছে তাতে আগামী ৫০ বছরেও তাদের চেহারা দেখা যাবে না।
সমাবেশে জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আব্দুল আউয়াল চৌধুরী, শফিকুল ইসলাম মাসুদ, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, আবু রায়হান রূপন, মোঃ সাইফুল ইসলাম, আতাহারুল ইসলাম আতা, অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল ইসলাম, আমিনুল ইসলাম শিপন, শফিকুল ইসলাম গোল্ডেনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 20 =