শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় র‌্যাবের নতুন ডিজি এ কে এম শহিদুর রহমান
র‌্যাবের নতুন ডিজি এ কে এম শহিদুর রহমান

র‌্যাবের নতুন ডিজি এ কে এম শহিদুর রহমান

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ অধিদপ্তরে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান। বুধবার (৭ আগস্ট) এ নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্যনিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ পেয়েছেন অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসান।
অপরদিকে, মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন।
অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমনে সরকারের বিরুদ্ধে পুলিশকে ব্যবহারের অভিযোগ উঠে। আন্দোলন ঘিরে সহিংসতায় অনেক শিক্ষার্থী, সাধারণ মানুষ ও পুলিশ নিহত হন। সরকার পতনের পর এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সরানো হচ্ছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =