শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ডিএমপির নতুন কমিশনার মাইনুল হাসান
ডিএমপির নতুন কমিশনার মাইনুল হাসান

ডিএমপির নতুন কমিশনার মাইনুল হাসান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ পেয়েছেন অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসান। বুধবার (৭ আগস্ট) তাকে এ নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে এ কে এম শহিদুর রহমানকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক করা হয়েছে। মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে ‌ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 10 =