শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলার সদর বাজারে উপজেলা প্রশাসনের অভিযানে ৩ দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৫ জুলাই সোমবার দুপুরে উপজেলার মেইন রোডের কয়েকটি হোটেল ও মিষ্টির দোকানে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা আনসার সদস্যগণ অভিযানে সহায়তা করেন।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন, ঝিনাইগাতী সদর বাজারের কয়েকটি হোটেল ও মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়। পঁচা বাশি খাদ্য এবং অপরিচ্ছন্ন হোটেল রাখার দায়ে এ জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। জরিমানাকৃত হোটেল গুলোর নাম হচ্ছে আড্ডা হোটেল, মা হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডার ও সাদিক হোটেল।