শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
সভায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে পবিত্র ঈদুল আযহা পালিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। সেইসাথে শহরের যানজট নিরসনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহারের সঞ্চালনায় সভায় পুলিশ সুপার মো. আকরামুল হক পিপিএম, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরোসহ কমিটির অন্যান্য সদস্যগণ অংশ নেন।
আইন-শৃঙ্খলা সভা শেষে “মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান”-এ প্রতিপাদ্য নিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =