শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচীর আওতায় ২০ জনকে পুনর্বাসন
শেরপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচীর আওতায় ২০ জনকে পুনর্বাসন

শেরপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচীর আওতায় ২০ জনকে পুনর্বাসন

শেরপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচীর আওতায় ২০ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০ জন অসহায় ভিক্ষুকের মাঝে মুদি দোকানের মালামালসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
মালামাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান খান, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন নৃ ফাউন্ডেশনের কর্মকর্তা রাজীব আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওইসময় বক্তারা বলেন, সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে যে কাজ করতে ইচ্ছুক সে মোতাবেক তাদের মুদি দোকানের সামগ্রীসহ অন্যান্য মালামাল কিনে দেওয়া হয়েছে। ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ গ্রহণ করেছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + thirteen =