মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শেরপুরের নকলা উপজেলার “কিশোর-কিশোরী ক্লাব স্থাপন” প্রকল্পের আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হান্নান মিয়া, শিক্ষক ও আওয়ামী লীগ নেতা ছামিউল হক মুক্তা প্রমুখ।
আলোচনা শেষে কিশোর-কিশোরীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।