৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীবরদীতে চেয়ারম্যান পদে জাহিদুল ইসলাম জুয়েল (হেলিকপ্টার প্রতীকে) ২৫১২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে হাফিজুর রহমান (তালা প্রতীকে) ১৩৬২৪ বিজয়ী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুলমালা (পদ্মফুল প্রতীকে) ৩২৯০৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
৮ মে বুধবার রাতে এসব ফলাফল ঘোষণা করেন শ্রীবরদী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার এ.কে.এম মোরশেদ আলম।
এদিকে ঝিনাইগাতী উপজেলায় চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম বাদশা, (দোয়াত কলম প্রতীকে) ১৮৮৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে রকিবুল ইসলাম রুকন (চশমা প্রতীকে)
১৩২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার (ফুটবল প্রতীকে) ২০৮৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।৮ মে বুধবার রাতে এসব ফলাফল ঘোষণা করেন শ্রীবরদী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মুহাম্মদ হুমায়ুন কবীর।