প্রচন্ড দাবদাহ ও তীব্র গরমে জনসাধারণের স্বস্তির জন্য শেরপুর পৌরসভার উদ্যোগে রাস্তায় বৃষ্টির মতো পানি ছিটানো এবং পথচারী ও রিকশাচালকদের মাঝে বোতলজাত বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও সান ক্যাপ বিতরণ করা হয়েছে।
২৮ এপ্রিল রবিবার দুপুরে ওই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, মো. কামাল হোসেন ও নাজমা বেগমসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার শেরপুর পৌরসভার উদ্যোগে শহরের বটতলা, শহীদ বুলবুল সড়ক, নিউমার্কেট, থানা মোড়সহ বিভিন্ন এলাকায় পথচারী, অটোরিকশা, রিকশাচালক ও শ্রমিকদের মাঝে বোতলজাত বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এছাড়া তাপপ্রবাহ কমাতে রাস্তায় বৃষ্টির মতো পানি ছিটানো হয়।