শেরপুর প্রতিদিন ডট কম

Home আন্তর্জাতিক ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রাশিয়ার কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন শিশুসহ কমপক্ষে ৬১ জন আহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।
বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, শহরের রাস্তা-ঘাট রক্তাক্ত হয়ে আছে। উদ্ধারকর্মীরা জীবিতদের উদ্ধারে কাজ করছেন। এছাড়া আহতদের উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
শহরের মেয়র ও কর্মকর্তারা জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ঘনবসতিপূর্ণ এলাকায় একটি আট তলা ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। এই হামলায় তিন শিশুসহ ৬১ জনের বেশি আহত হয়েছেন।
কিয়েভের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, হামলায় পাঁচটি আবাসিক ভবন, একটি হাসপাতাল, কয়েক ডজন গাড়ি এবং একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। চেরনিহিভ রাশিয়ান সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে অবস্থিত। ২০২২ রাশিয়ার আক্রমণের শুরুতে চেরনিহিভ অঞ্চলের কিছু অংশ কয়েক সপ্তাহ ধরে দখল করে রেখেছিল রাশিয়া।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন যদি পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পেত তবে রাশিয়া এই হামলাটি করতে পারত না। এসময় তিনি আরও সহায়তা দেওয়ার জন্য পশ্চিমা মিত্রদের কাছে আবেদন করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =