শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় এবার নির্বাচন দেখতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন সিইসি
এবার নির্বাচন দেখতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন সিইসি

এবার নির্বাচন দেখতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দক্ষিণ কোরিয়া যাচ্ছেন দেশটির জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে। নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলম এ সংক্রান্ত চিঠি এরই মধ্যে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠিয়েছেন।
আগামী ৪ থেকে ১২ এপ্রিল সিইসি দক্ষিণ কোরিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তার সঙ্গে থাকবেন ইসি সচিব মো. জাহাংহীর আলম ও সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন।
জানা গেছে, রিপাবলিক অব কোরিয়ার ন্যাশনাল ইলেকশন কমিশন (এনইসি) দেশটির ২২-তম ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন দেখার জন্য আমন্ত্রণ জানানোয় তারা দেশটিতে যাচ্ছেন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক বিমান ভাড়া, থাকা-খাওয়া, স্থানীয় যাতায়াতের ব্যয় বহন করবে এনইসি। আর অন্যান্য ব্যয় বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ৩ এপ্রিল তারা দক্ষিণ কোরিয়ার পথে রওয়ানা হবেন এবং ফিরবেন ১৩ এপ্রিল।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 16 =