শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীতে রান্নাঘরের আগুনে পুড়ে প্রাণ গেল গৃহববধূর
নালিতাবাড়ীতে রান্নাঘরের আগুনে পুড়ে প্রাণ গেল গৃহববধূর

নালিতাবাড়ীতে রান্নাঘরের আগুনে পুড়ে প্রাণ গেল গৃহববধূর

শেরপুরের নালিতাবাড়ীতে আগুনে পুড়ে মারা গেছেন তাসলিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ। মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া গৃহবধূর মৃত্যু নিশ্চিত করেছেন। গৃহবধূ একই গ্রামের এরশাদ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী স্বজনরা জানায়, রাতে (আনুমানিক পৌণে ৯টা) এরশাদ আলীর টিনসেড রান্না ঘরে রাইচ কুকারে রান্নার কাজ চলছিল। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেলে এরশাদ আলীর স্ত্রী তাসলিমা বেগম ঘরের ভিতর ঢুকে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করার চেষ্টা করেন। এতে বিদ্যুতায়িত হয়ে ঘরের মেঝেতেই পড়ে যান তাসলিমা। ততক্ষণে রান্না ঘরের বিভিন্ন অংশে আগুন লেগে যায়। এদিকে আগুন দেখে বাড়ির অন্যরা চিৎকার ও ডাকাডাকি শুরু করলে বাড়ির কাছে থাকা মসজিদের মুসল্লি ও এলাকাবাসী ছুটে আসেন। ততক্ষণে তাসলিমা পুড়ে মারা গেছেন। এসময় তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ঘটনার পরপরই থানা পুলিশ, স্থানীয় জনপ্রতনিধিসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজন এমদাদুল হক জানান, তারাবীর নামাজ পড়া অবস্থায় বাড়ির নারীদের চিৎকারের শব্দ পেয়ে তিনি ছুটে আসেন। এসময় দুই সন্তানের জননী তাসলিমা নিথর অবস্থায় রান্না ঘরের মেঝেতে পড়ে ছিল। রান্না ঘরে আগুন জ্বলছিল। পরে সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফলে রান্না ঘরের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
ওসি মনিরুল আলম ভুইয়া জানান, আগুন লাগার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 4 =