“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৫ মার্চ শুক্রবার সকাল ১১ টায় একটি র্যালী উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খাঁন মক্কু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, উপজেলা আনসার ও ভিডিপি’র সহকারী অফিসার আঁখি আক্তার, ব্যবসায়ী হাসান আরমান মাসুদ ও জাফর ইকবাল।
এসময় বক্তারা ভোক্তা অধিকারের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। ভোজ্য তেল, জ্বালানি,মাছ,মাংস ও দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ভোক্তাদের সহনশীল পর্যায়ে রাখাসহ পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান।