শেরপুরের নালিতাবাড়ীতে ৭ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ মার্চ সোমবার দিবাগত রাতে পৌরশহরের বাজার ছিটপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাকৃতরা হলেন শহরের ছিটপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে মামুন মিয়া (৩৭) ও আক্কাছ আলীর ছেলে লিয়াকত আলী (৪৯)।
জানা গেছে, গতকাল সোমবার রাতে পৌরশহরে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। পরে রাত সোয়া ১২টার দিকে শহরের বাজার ছিটপাড়া এলাকা থেকে ৭ গ্রাম হেরোইনসহ মামুন ও লিয়াকতকে গ্রেফতার করে পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, সোমবার রাতে হেরোইনসহ দুইজনকে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।