শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে অগ্নিকাণ্ডে দাদি–নাতির মৃত্যু
শেরপুরে অগ্নিকাণ্ডে দাদি–নাতির মৃত্যু

শেরপুরে অগ্নিকাণ্ডে দাদি–নাতির মৃত্যু

শেরপুর সদরের এক বাড়িতে অগ্নিকাণ্ডে এক শিশু ও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই বাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া আগুনে চারটি গরুও পুড়ে মারা গেছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচরে ভোরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন– ফিরোজা বেগম (৭০) ও তাঁর নাতি শরিফ (৭)। নিহত ফিরোজা বেগম ওই গ্রামের মো. আমান উল্লাহ মন্টুর স্ত্রী ও শরিফ একই বাড়ির হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, ওই বাড়িতে ভোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় একটি গোয়ালঘরসহ দুটি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৭ বছরের শিশু শরিফের মরদেহ উদ্ধার করেন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় শরিফের দাদি ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় চারটি গরুও পুড়ে মারা গেছে। এতে কমপক্ষে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ পরিবার।


বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে জানানো হবে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + 8 =