শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীতে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক শেরপুর জেলা আয়োজিত ৫দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ওই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারের অঙ্গীকার ফাউন্ডেশনের সেমিনার হলে এই প্রশিক্ষণ চলে।
এতে সমাপনী দিনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অঙ্গীকার ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী সাংবাদিক হুমায়ূূন কবীর মুজিব। প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার সাধারণ সম্পাদক ও জাতীয় কৃষক সমিতি শেরপুর জেলার সভাপতি রাজিয়া সুলতানা।
প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন বিসিক শেরপুরের শিল্পনগরী কর্মকর্তা আতাউর রহমান ফকির। এ প্রশিক্ষণ উদ্বোধন করেন বিসিক ঢাকা আঞ্চলিক পরিচালক ড. আলমগীর হোসেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + two =