শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে পুলিশ লাইন্স একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরে পুলিশ লাইন্স একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে পুলিশ লাইন্স একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের (প্লেস) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি শনিবার সকালে শহরের অষ্টমীতলাস্থ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।


পরে তিনি অভিবাদন মঞ্চ থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া অভিবাদন গ্রহণ করেন। পরবর্তীতে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও অভিভাবকগেণর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রীড়া নৈপুণ্য অনুষ্ঠিত হয়।
ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, আরআই পুলিশ লাইন্স মো. আজিবর রহমান, আরওআই রিজার্ভ অফিস মো. লুৎফর রহমান, প্লেসের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদসহ পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন, শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকমন্ডলী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × four =