শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা বিএসটিআই সনদ পেল শেরপুরের জিআই পণ্য তুলশীমালা চাল
বিএসটিআই সনদ পেল শেরপুরের জিআই পণ্য তুলশীমালা চাল

বিএসটিআই সনদ পেল শেরপুরের জিআই পণ্য তুলশীমালা চাল

এবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ পেয়েছে শেরপুরের জিআই পণ্য তুলশীমালা সুগন্ধি চাল। ১৪ ফেব্রুয়ারি বুধবার শিল্প মন্ত্রণালয়ের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মেট্রোলজি বিভাগের সহকারী পরিচালক মো. ছানুয়ার হোসেন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেরপুরের জেলা প্রশাসক বরাবর ওই সনদ প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম জানান, শেরপুরের জিআই পণ্য তুলশীমালা সুগন্ধি চাল বিএসটিআই সনদ পেয়েছে। জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে চুক্তিবদ্ধ উদ্যোক্তা কর্তৃক মোড়কজাতকৃত জেলা ব্র্যান্ডিং লোগো সম্বলিত তুলশীমালা সুগন্ধি চালের ১ কেজির প্যাকেটে এখন থেকে বিএসটিআইয়ের লোগো, সনদ নম্বর ও কিউআর কোড থাকবে।
এর আগে ২০১৮ সালের ১১ এপ্রিল জেলা প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে ওই সময় থেকেই ২০২৩ সালের ১২ জুন তুলশীমালা ধানকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি ঘোষণা করে শিল্প মন্ত্রণালয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − nine =