শেরপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়ার সরঞ্জামাদীসহ ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদীর নবীনগর এলাকার সাজু মিয়ার কলা বাগানের ভিতরে অভিযান পরিচালনা করে জুয়া খেলার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামাদীসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কুসলনগর দক্ষিণপাড়া গ্রামের মৃত আঃ হকের ছেলে সহিজল (৬৫), জানকিপুর দিকপাড়া গ্রামের মৃত আঃ রউফের ছেলে মোঃ বাতেন (৪২), মৃত আকল হোসেনের ছেলে মোঃ ইন্তাজ আলী (৫৫), নিলাক্ষীয়া উত্তরপাড়া গ্রামের মৃত জামাতুল্লাহের ছেলে মোঃ নূর রহমান (৩৮), কুলস নগর উত্তরপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), জানকিপুর তালুকপাড়া গ্রামের মোঃ শরাফত আলীর ছেলে মোঃ লিটন (৩০), বকশীগঞ্জ থানার নিলক্ষীয়া এলাকার মৃত জমশেদ আলীর ছেলে মোঃ মনির (৬০), নবীনগর এলাকার মৃত নওশেদ আলীর ছেলে মোঃ সাদা মিয়া (৪১), মোঃ রমজ উদ্দিনের ছেলে মোঃ এমতাজ আলী (৩৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি ও জুয়া খেলার সরঞ্জামাদীসহ সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।