শেরপুর জেলা পুলিশের “নালিতাবাড়ী সার্কেল অফিস” বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় পরিদর্শন উপলক্ষে পুলিশ সুপার সার্কেল অফিসে উপস্থিত হলে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সহকারী পুলিশ সুপার (নালিতাবড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম।

উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করে পুলিশ সুপার সার্কেল অফিসের সেরেস্তা ও তাদের বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্ট্রারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ খোরশেদ আলম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল আলম ভূঁইয়াসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।