শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে শেরপুরে ইউপি চেয়ারম্যান আকবর আলীর সংবাদ সম্মেলন
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে শেরপুরে ইউপি চেয়ারম্যান আকবর আলীর সংবাদ সম্মেলন

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে শেরপুরে ইউপি চেয়ারম্যান আকবর আলীর সংবাদ সম্মেলন

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকবর আলীর বিরুদ্ধে সম্প্রতি এশিয়ান টেলিভিশনের জামালপুর প্রতিনিধির করা মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রতিবেদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সোমবার দুপুরে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আকবর আলী ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের বাসিন্দা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন ও তার ছেলে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমার চাচা আব্দুল লতিফ চেয়ারম্যানকে হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ইলিয়াছ উদ্দিন বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন। সেই থেকেই সে ঈর্ষান্বিত হয়ে আমি ও আমার পরিবারের বিরুদ্ধে বিষোদগার করে আসছেন। বর্তমানে আমি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হুইপ আতিকের পক্ষে নির্বাচনী কাজ করায় আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন ইলিয়াছ উদ্দিন ও তার ছেলে। এরই ধারাবাহিকতায় চরপক্ষীমারী ইউনিয়নের ব্যাঙের মোড় গুচ্ছ গ্রামের বাসিন্দা মৃত আইন উদ্দিনের ছেলে নওশাদ আলীর একটি সাক্ষাৎকারকে পুঁজি করে এশিয়ান টেলিভিশন জামালপুর প্রতিনিধিকে দিয়ে সেই বক্তব্য সুপার এডিট করে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করানো হয়। ওই প্রতিবেদনে বালু মহাল, সরকারি জমি ও বাজার দখলের মতো মনগড়া, বানোয়াট অপপ্রচার চালানো হয়।
ইউপি চেয়ারম্যান আকবর আলী বলেন, তিনি সরকারিভাবে বালু মহাল ও বাজার ইজারা বন্দোবস্ত নিয়েছেন। এছাড়া কোন সরকারি খাস খতিয়ানের জমি দখল করেননি। আকবর আলী ও তার পরিবারের নামে সিএস ও বি.আর.এস মূলে বৈধ মালিকানা দলিল রয়েছে এবং তার তাদের জমি ভোগদখল করে আসছেন।
সংবাদ সম্মেলনে আসা নওশাদ আলী উপস্থিত সাংবাদিকদের সম্মুখে তিনি এশিয়ান টেলিভিশনের প্রচারিত বক্তব্য অস্বীকার করে বলেন তিনি আকবর আলীর বিরুদ্ধে কোন সাক্ষাৎকার দেননি। এসব নানা ষড়যন্ত্র মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান চেয়ারম্যান আকবর আলী।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাবেক সভাপতি মো. শরিফুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × three =