শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর ইসি
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর ইসি

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর ইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর। শনিবার (৩০ ডিসেম্বর) সিলেট সার্কিট হাউজে জেলার ছয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সকাল ১০টা থেকে প্রায় আড়াই ঘণ্টা ধরে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা চলে। এসময় স্বতন্ত্র প্রার্থীরা সিইসির সামনে নানা অভিযোগ তুলে ধরেন।
সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল আহমেদ।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা সরকার থেকে জনবলের যে সহায়তা পেয়েছি, সেটা দিয়ে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।
তিনি আরও বলেন, নির্বাচনী মাঠে সব প্রার্থীরা যাতে সমান সুযোগ পান, সেজন্য কমিশন আন্তরিকভাবে কাজ করছে। সরকারের সহযোগিতা আর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতায় নির্বাচনী কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে।
সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ছাড়াও দুপুর সাড়ে ১২টা থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 13 =