শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় দুই এমপিকে দেড় লাখ টাকা জরিমানা
দুই এমপিকে দেড় লাখ টাকা জরিমানা

দুই এমপিকে দেড় লাখ টাকা জরিমানা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহারকে ১ লাখ টাকা এবং বরগুনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে শুনানি শেষে তাদের এ জরিমানা করা হয়।
এর আগে, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থিতা কেন বাতিল হবে না, সেই ব্যাখ্যা দিতে বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে নির্বাচন কমিশনে হাজির হন আ ক ম বাহাউদ্দীন বাহার। আর একই কারণে বিকেল ৩ টা ৪৫ মিনিটে ইসির তলবের জবাব দিতে ইসিতে হাজির হন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আ ক ম বাহাউদ্দীন বাহার ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এদিন হাজির হয়ে ইসি কর্মকর্তাদের কাছে তাদের ব্যাখ্যা তুলে ধরেন। পরে তাদের জরিমানা করা হয়।
এর আগে, আচরণবিধি ভঙ্গের দায়ে সোমবার (২৫ ডিসেম্বর) কুমিল্লা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে তলব করে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + one =