শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ২০১৪-১৮ সালে কোন ভোট হয়নি, অটো পাশ করেছে আমাদের এমপিরা: শেরপুরে মহিলা আ. লীগ সভাপতি
২০১৪-১৮ সালে কোন ভোট হয়নি, অটো পাশ করেছে আমাদের এমপিরা: শেরপুরে মহিলা আ. লীগ সভাপতি

২০১৪-১৮ সালে কোন ভোট হয়নি, অটো পাশ করেছে আমাদের এমপিরা: শেরপুরে মহিলা আ. লীগ সভাপতি

২০১৪-১৮ সালে কোন ভোট হয়নি, অটো পাশ করেছে আমাদের এমপিরা: শেরপুরে মহিলা আ. লীগ সভাপতি

শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল বলেছেন, আমরা জানি আপনারা জানেন গত ১৫ বছরে আমরা ২০০৯ সালে ভোট দিয়ে নির্বাচিত করতে পেরেছিলাম, সেদিন আমাদের ভোটের মূল্যায়ন হয়েছিলো। এরপরে ২০১৪ এবং ২০১৮ সালে কোনো ভোট হয়নি। বিনা ভোটে আমাদের এমপি সাহেবরা পাশ হয়েছেন। যার কারনে জননেত্রী শেখ হাসিনার জবাবদিহিতা আরম্ভ হয়ে গেল বিশ্বের কাছে। বিশ্বের নেতারা বললেন তোমার দেশে ভোট হয়না, শেখ হাসিনা এবার তোমার দেশে ভোট হতে হবে, যদি ভোট না হয় তাহলে তোমাদের (আমাদের) অবস্থা খারাপ হয়ে যাবে। নির্দিষ্ট টাইমের ভিতরে ভোট হতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে তফসিল হতে হবে এবং এরই মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা বললেন আমার দলের নেতা নির্বাচিত হয়ে আসবেন ভোটের মাধ্যমে আমার দলের ভিতরে যারা মনোনয়ন পেয়েছেন তারাও নির্বাচন করবে এবং পাশাপাশি দলের ভিতরে যারা আছেন তারাও স্বতন্ত্র করতে পারবে, যাতে এই নির্বাচনপ্রতিদ্বন্দ্বিতা মূলক নির্বাচন হয় ভোটারা ভোটের অধিকার ফিরে পায়, ভোট কেন্দ্রে গিয়ে যার ভোট সে দিতে পারে, যাকে খুশি তাকে দিবে, এবং পছন্দের লোককে ভোট দিবে। তিনি বলেন, আমরা আমি, সদর উপজেলা চেয়ারম্যান, রফিকুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু শেখ হাসিনার কাছে গিয়েছিলাম। সেখানে প্রধানমন্ত্রীকে যখন বললো আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর কিনেছি আপা, তখন প্রধানমন্ত্রী বললেন কিনেছো নির্বাচন করো, তখন ছানুয়ার হোসেন ছানু আমাদের উপস্থিতিতে বললো আপা আপনি তো নৌকা দিয়েছেন আতিক ভাইকে তাহলে আমি কি ভাবে নির্বাচন করবো, তখন প্রধানমন্ত্রী বলেলেন আতিককে নৌকা দিয়েছি, তুই নির্বাচন করবি তর মার্কা আমি শেখ হাসিনা, কাজেই যা তুই নির্বাচন কর। যে জিতে আসবে সেই আমার। তুই জিতলে তুই আমার, আতিক জিতে আসলে আতিকই আমার।


এদিকে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামালের এমন বক্তব্যে ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় আওয়ামী নেতা-কর্মীরা। আওয়ামী লীগ নেতারা বলছেন, এই মহিলা মহিলা আওয়ামী লীগের পদ ব্যবহার করে এর আগেও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ অনেককে নিয়ে বিরুপ মন্তব্য করেছে। তিনি এবার শেখ হাসিনা সরকার গত নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। এটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারকে ছোট করেছে। আমরা তার শাস্তি চায়। শুধু ওই মহিলা একা নয়, স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানুর পক্ষে যারাই নির্বাচন করছেন তারা সবাই সরকারকে নিয়ে নানা রকম মিথ্যা বক্তব্য দিয়ে আসছে আমরা তাদের শাস্তি চায়।
ওই নির্বাচনী প্রচারণায় আরো বক্তব্য রাখেন শেরপুর উপজেলা চেয়ারম্যান ও শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু প্রমূখ।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + eight =