শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরের ভাতশালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা করলেন নৌকার মাঝি হুইপ আতিক
শেরপুরের ভাতশালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা করলেন নৌকার মাঝি হুইপ আতিক

শেরপুরের ভাতশালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা করলেন নৌকার মাঝি হুইপ আতিক

শেরপুর সদরের ভাতশালা ইউনিয়নের বয়ড়া, ছনকান্দা , বোর্ড ঘর, কুঠুরাকান্দা, সাপমারী, চরসাপমারী নয়আনীপাড়া, চরসাপমারী মাঝপাড়া, চরসাপমারী, ইমামবাড়ি, বিশ্ববাজার ওয়ার্ডগুলোতে নৌকাকে বিজয়ী করার লক্ষ্য পথ সভা করেছেন বাংলাদেশ আওয়ামী মনোনিত প্রার্থী শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।


২২ ডিসেম্বর সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এই ওয়ার্ডগুলোতে ঘুরে এই পথসভা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন্নাহার, হুইপ কন্যা সাদিয়া রহমান অপিসহ আরও অনেকে।
ওইসময় হুইপ আতিক বলেন, আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। শেরপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা ভোট দিতে সকলের প্রতি অনুরোধ করেন হুইপ আতিক।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − 9 =