শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি-র‌্যাব মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি-র‌্যাব মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি-র‌্যাব মোতায়েন

বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর ডাকা হরতাল কর্মসূচির মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। ঢাকা ও আশপাশের জেলায় ১৮ প্লাটুনসহ সারাদেশে ১৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ১৩০টি টহল দল মোতায়েন করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাব।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুই বাহিনীর পক্ষ থেকে পাঠানো ক্ষুদে বার্তায় বিষয়টি জানানো হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৪৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও এর আশপাশের জেলায় ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ঢাকা ছাড়াও সারাদেশে ২৯২টি টইল দল মোতায়েন করেছে র‍্যাব। মোট ৪২২ টহল দল সক্রিয় রয়েছে।
যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এসকর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − two =