শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগে ২টি আসন ছাড় দিচ্ছে আওয়ামী লীগ
ময়মনসিংহ বিভাগে ২টি আসন ছাড় দিচ্ছে আওয়ামী লীগ

ময়মনসিংহ বিভাগে ২টি আসন ছাড় দিচ্ছে আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর ময়মনসিংহ বিভাগে আওয়ামী লীগ ২ আসনে প্রার্থী প্রত্যাহার করবে। আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বস্ত সূত্র থেকে জানাগেছে ময়মনসিংহ-৫ ও ময়মনসিংহ-৮ জাতীয় পার্টিকে দিচ্ছে আওয়ামী লীগ। ময়মনসিংহ বিভাগের বাকী তিন জেলা নেত্রকোনা, জামালপুর ও শেরপুরে কোনো আসন ছাড় দিচ্ছে না আওয়ামী লীগ।
গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেরপুর-১ সদর আসনে নৌকার প্রার্থী থাকছে না বলে প্রচারণা চালাচ্ছে একটি গ্রুপ তবে আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র থেকে জানাগেছে এটি একটি গুজব। শেরপুর-১ আসনে পাচবারের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব আতিউর রহমান আতিকই নৌকার মনোনীত প্রার্থী হিসেবে থাকছেন বলে নিশ্চিত হওয়া গেছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 2 =