শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীতে মহান বিজয় দিবস পালিত
নালিতাবাড়ীতে মহান বিজয় দিবস পালিত

নালিতাবাড়ীতে মহান বিজয় দিবস পালিত

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মিনারে ১৬ ডিসেম্বর শনিবার প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,পৌরসভা, পুলিশ প্রশাসন,উপজেলা আওয়ামী লীগ,শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সকাল সাড়ে ৮টায় তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বাসীর উদ্দেশ্যে বাণী পড়েন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু এবং উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল।এর পর প্যারেড গ্রাউন্ড সম্মিলিত বর্ণাঢ্য কুচকাওয়াজ শুরু হয়।
অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার,নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ। প্যারেড গ্রাউন্ড পরিচালনা করেন নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার সাইদুর রহমান।
এর পর শরীর চর্চা ও জমকালো ডিসপ্লে অনুষ্ঠান শুরু হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশ গ্রহণে। এছাড়াও মুক্তিযোদ্ধাদের বিজয় সংবর্ধনা সহ দিনভর নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − one =