শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে নৃ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান
শেরপুরে নৃ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান

শেরপুরে নৃ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান

শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে নৃ ফাউন্ডেশনের উদ্যোগে ১৭টি অসহায় পরিবাররে মাঝে শিক্ষা, চিকিৎসা আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ১৫ ডিসেম্বর শুক্রবার সকালে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই সব সহায়তা প্রদান করা হয়।
নৃ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, নৃ ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক, সাবেক পিপি এডভোকেট সাখাওয়াত উল্লাহ তারা প্রমুখ।
এ সময় নৃ ফাউন্ডেশনের উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সরকারী কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক খালিদ হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ, নৃ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আবু রায়হান রিপন ও প্রতিষ্ঠাতা সদস্য আলামিন হোসেন রাকিব।
সংগঠনের সাধারণ সম্পাদক মাজহারুল হক জানান, অসহায় ও দরিদ্র মানুষের প্রয়োজন অনুযায়ী আমাদের সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করি। বিশেষ করে উচ্চ শিক্ষায় সহযোগিতার ক্ষেত্রে আমাদের প্রাধান্যটা বেশি, এছাড়াও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ জেলার বিত্তবানদের নৃ ফাউন্ডেশনের কার্যক্রমে আরো আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ৪টি সেলাই মেশিন, ১১ টি শিক্ষাবৃত্তি, ১টি চিকিৎসা সহায়তা, গৃহ নির্মাণের জন্য ৩ বান টিন বিতরণ করা হয়।
উল্লখ্য, ২০২০ সালের ৭ আগষ্ট নৃ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত অসহায়ের সহায় কার্যক্রমের মাধ্যমে ১৮২টি পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + eighteen =