শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ জামালপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩
জামালপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

জামালপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদরের তিতপল্লা বাস স্ট্যান্ডে বাস-পিকআপ ও সিএনজির ত্রীমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত ও চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। আহত ৫জন চিকিৎসাধীন আছেন।
নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মৃত সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন, জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে শামসুল হক, পিকআপ চালক সুজা মিয়া। নিহত দুইজনই সবজি ব্যবসায়ী। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়- শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকাগামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপের পেছনে থাকা একটি সিএনজির ধাক্কা লাগে । এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়, চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। আহত ৫জন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + three =