শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ‘স্মার্ট ক্রীড়াঙ্গন’ গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
শেরপুরে ‘স্মার্ট ক্রীড়াঙ্গন’ গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে ‘স্মার্ট ক্রীড়াঙ্গন’ গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

মহান বিজয় দিবস সামনে রেখে আগামীতে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন’ গড়ার লক্ষ্যে শেরপুরে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর বুধবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম প্রাঙ্গন থেকে ওই র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
র‌্যালির উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুম। ওইসময় তিনি বলেন, স্মার্ট নাগরিক, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট- এ চারটি মূল ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়, ক্রীড়াঙ্গনও একইসাথে স্মার্ট হবে। আমরা খেলাধূলায় ইতোমধ্যে অনেক এগিয়ে গিয়েছি। ক্রিকেটে বিশ্বে আমরা এখন সমীহ করার মতো দল। ফুটবলেও আমরা এগিয়ে যাচ্ছি।
এছাড়া নারী ক্রিকেট ও নারী ফুটবলও এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন, বর্তমানে দেশের নারী ক্রিকেটের নেতৃত্ব দিচ্ছেন শেরপুরের কৃতি সন্তান নিগার সুলতানা জ্যোতি। তার পাশাপাশি শেরপুরের আরও ক্রীড়াবিদ জাতীয় পর্যায়ে খেলবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
র‌্যালিতে অন্যান্যের মধ্যে পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎসহ ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা, জেলার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − three =