শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে হার্ট অ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু
শেরপুরে হার্ট অ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু

শেরপুরে হার্ট অ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃতি সন্তান মোবারক হোসেন (৩৮) হার্ট অ্যাটাক হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নিজ এলাকা লছমনপুরে হার্ট অ্যাটাক করলে দ্রুত তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
মরহুম মনসুর আলী তৃতীয় সন্তান মোবারক হোসেনের মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি মা, স্ত্রী, ৩ সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, রাজনৈতিক নেতাকর্মী, বন্ধুবান্ধব ও প্রিয়জনদের রেখে গেছেন।
যুবলীগ নেতা মোবারক হোসেনের অকাল মৃত্যুতে তার পরিবার-পরিজন, শুভাকাঙ্খী, বন্ধু-বান্ধবসহ লছমনপুর ইউনিয়ন তথা শেরপুরে চলছে শোকের মাতম।
তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই সহ অন্যান্য নেতাকর্মীরা।
তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং শোকের মাতম চলছে। বন্ধুবান্ধব রাজনৈতিক নেতা-কর্মীসহ সকলে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার রাত ৮:৩০ ঘটিকায় লছমনপুর জামতলা মোড়রস্থ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 3 =